বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেসে আগুন,যান্ত্রিক ক্রুটি না নাশকতা? সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বীর মুক্তিযোদ্ধা মহরম আলী। সীতাকুণ্ড মুক্তিযুদ্ধাদের সকল সুবিধা দেয়া হবে,,,,আসলাম চৌধুরী। খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চান্দগাঁওয়ে ব্যাচেলর বাসায় হামলা, আহত ৩ – গ্রেপ্তার ২

  • আপডেট সময়ঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নিজস্ব  প্রতিবেদক-

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পুকুরপাড় মনছুর কলোনীতে এক ব্যাচেলর বাসায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে লাঠিসোটা নিয়ে ওই বাসায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আহতদের সহকর্মী মোহাম্মদ পারভেজ চান্দগাঁও থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি জানান, তারা চান্দগাঁও মোড়স্থ গাউছিয়া হোটেলের কর্মচারী এবং মনছুর কলোনীতে ব্যাচেলর হিসেবে বসবাস করেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত লুৎফুর রহমান ও তার সহযোগীরা তাদের বাসার চাবি দাবি করে আসছিল, যাতে মাদকদ্রব্য সংরক্ষণ করতে পারে। এতে রাজি না হওয়ায় তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে লুৎফুর রহমান ও হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে বাসায় হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি মারধর করে এবং নগদ ১৪ হাজার টাকা ও একটি OPPO A3s মোবাইল ফোন লুট করে নেয়।

চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে লুৎফুর রহমান ও হানিফ নামে দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। আহত তিনজন স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মোহাম্মদ পারভেজ জানান, “আমরা নিরীহভাবে বাস করছিলাম। তারা আমাদের বাসার চাবি নিয়ে মাদক রাখতে চেয়েছিল। রাজি না হওয়ায় আমাদের ওপর হামলা করেছে। আমরা এর ন্যায্য বিচার চাই।”

চান্দগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »