সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী জাহেদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

​শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে দোহাজারী পৌরসভার হাছনদন্ডি নাসির মাস্টারবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

​নিহতের ছোট বোন হাফছার ভাষ্যমতে, প্রায় ছয় বছর আগে হাছনদন্ডি নাসির মাস্টারবাড়ির খাইরুল বশরের ছেলে জাহেদুল ইসলামের সঙ্গে মিনহাজের বিয়ে হয়। তাঁদের সংসারে তিন বছর ও দেড় বছর বয়সী দুটি পুত্রসন্তান রয়েছে।

​পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই জাহেদুল অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে বাধা দেওয়ায় প্রায়ই মিনহাজকে মারধর করা হতো। গত শুক্রবার রাতে ওই নারীর সঙ্গে জাহেদুলের মুঠোফোনে কথা বলার সময় মিনহাজ ফোনটি কেড়ে নিয়ে প্রতিবাদ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

​ওই ঘটনার জের ধরে শনিবার রাতে জাহেদুল ও তাঁর পরিবারের সদস্যরা মিনহাজকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ পরিবারের। পরে রাত ১টার দিকে জাহেদুল ফোন করে মিনহাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে বাপেরবাড়ির লোকজনকে জানান। এ সময় ভিডিও কলে হাফছা তাঁর বোনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

​নিহতের পরিবারের আরও দাবি, স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি কাউকে না জানাতে চাপ দেন এবং মিনহাজ বাথরুমে পড়ে মারা গেছেন বলে প্রচার করতে বলেন। এমনকি ঘটনা ধামাচাপা দিতে একটি আপসনামাও প্রস্তুত করা হয়েছিল।

​পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মিনহাজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং হাত, পা ও গলায় রশি দিয়ে বাঁধার কালচে দাগ দেখতে পায় বলে জানান স্বজনরা।

​নিহতের বাবা আবুল ফজল বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে নিহতের শাশুড়ি নাসিমা আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছেন।

​চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, রোববার সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »