সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

  • আপডেট সময়ঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কালিয়াইশ ইউনিয়নে কয়েক দিন আগে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাইফুদদীন (৩০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

​রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সাইফুদদীন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মলেয়াবাদ এলাকার ফজল করিম সওদাগরের ছেলে এবং কালিয়াইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ কবিরের ভাতিজা।

​স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাঠগড় এলাকার শফি ড্রাইভারের ছেলে ও স্থানীয় ছাত্রদল নেতা ইলিয়াস সানির সঙ্গে সাইফুদদীনের পূর্ববিরোধ ছিল। এই বিরোধের জের ধরেই গত ৮ সেপ্টেম্বর ইলিয়াস সানির নেতৃত্বে সাইফুদদীনের ওপর হামলা চালানো হয়। হামলায় আব্দুল জব্বার মানিক, হাসান, কায়েফ, আসিফসহ ১০-১২ জন অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

​নিহতের স্বজন মিজানের ভাষ্যমতে, ঘটনার পর তিনি আহত সাইফুদদীনকে দেখতে যান। প্রথমে বাড়িতে আনা হলেও অবস্থার অবনতি হলে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। তবে মারামারির ঘটনায় আপস সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে তিনি জড়িত নন বলে জানান।

​নিহতের বড় ভাই জসিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভাই মারা গেছেন। শোকে বিহ্বল থাকায় তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে পারেননি।

​এদিকে স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বা অভিযুক্তদের বাঁচাতে নিহতের বড় ভাই মরদেহ সাতকানিয়ায় না এনে চট্টগ্রামে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের চেষ্টা চালাচ্ছেন।

​এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »