রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই” উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩% সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই ৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই”

  • আপডেট সময়ঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রাথমিক উদ্যোগ হিসেবে নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন সমাজসেবক মোঃ জসিম উদ্দিন।

​গত ৩১ অক্টোবর (শনিবার) রাত ৮টায় কুমিরার মছজিদ্দা মোল্লাপাড়ায় (মরহুমের নিজ গ্রাম) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার প্রবীণ মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনসাধারণ ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আসন্ন নির্বাচন ও জনপ্রতিনিধিত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়।

​মাষ্টার মোঃ সালেহ আহমেদের সভাপতিত্বে এবং তাওহীদুল ইসলাম তাওহীদ ও মোঃ ইমরান হোসাইনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফজল আহমেদ, সালেহ আহমেদ, মোঃ বেলাল, মোঃ শরিফ সওদাগর, মোঃ হাশেম, মোঃ জহির, আব্দুর রহমান, আবু তাহের, মোঃ শফি, খলিলুর রহমান, মোঃ শাহ আলম, মোঃ মনা, মোঃ জামাল ও মোঃ নিজাম উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বক্তারা বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কেবল রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি, সামাজিক সম্পৃক্ততা ও জনকল্যাণমূলক ভূমিকা বিবেচনা করা জরুরি। এ সময় তাঁরা দল-মত নির্বিশেষে জসিম উদ্দিনের পাশে থাকার এবং নির্বাচনে তাঁকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন বলেন, “সৃষ্টিকর্তা আমাকে যথেষ্ট দিয়েছেন, এখন আমি কোনো দলীয় পরিচয়ে নয়, সর্বস্তরের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আপনাদের সেবা করতে চাই। এ গ্রামেই আমার বেড়ে ওঠা। এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে আমার অবদান সম্পর্কে আপনারা অবগত আছেন। আপনাদের ভালোবাসা ও সম্মিলিত সহযোগিতাই আমার পথচলার মূল শক্তি। আসন্ন নির্বাচনে আমি আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

​পারস্পরিক সৌহার্দ্য ও ইতিবাচক আলোচনার মধ্য দিয়ে সভাটি শেষ হয়। নিজ গ্রামের মানুষের সমর্থন ও দিকনির্দেশনাকে সঙ্গে নিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সূচনা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »