সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই” উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩% সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই ৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান

  • আপডেট সময়ঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে সফল যুব উদ্যোক্তা, সংগঠক, আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

​১ নভেম্বর (রবিবার) সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‍্যালি ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তামাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলা শাখার সদস্য সচিব মোঃ মোরসালিন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।

​এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন তপন কান্তি বর্মন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রনবেশ মহাজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোনিয়া আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম এবং মহসিন ফাতেমা যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ লিটন প্রমুখ।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ ফখরুল ইসলাম বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি যুবসমাজ। তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। সরকার যুবকদের আত্মকর্মসংস্থান তৈরিতে প্রশিক্ষণ ও ঋণ সুবিধাসহ নানা পদক্ষেপ নিচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে বেকারত্ব দূরীকরণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।” পাশাপাশি তিনি তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মানবিক ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

​বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোঃ মোরসালিন বলেন, যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। দক্ষতা অর্জনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে।

​অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু বলেন, সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন যুবসমাজের বিকল্প নেই। মাদক, সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

​প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী যুবসমাজের ইতিবাচক পরিবর্তন ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অন্যান্য অতিথিরাও কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে যুব উন্নয়ন কর্মকর্তা তামাজ্জল হোসেন সীতাকুণ্ডের যুবদের সম্ভাবনা বিকশিত করতে সরকারি প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও যুব সংগঠনগুলোর সমন্বিত প্রয়াসের ওপর জোর দেন।

​এক বছরের যুব উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি:

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের বিগত এক বছরের অর্জনের সারসংক্ষেপ তুলে ধরা হয়। প্রতিবেদনে জানানো হয়:

  • ​রাজস্ব খাত: মোট ৫ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে ১,৪৬৬ জনের মধ্যে। ঋণ আদায়ের হার ৯৬.৬৮ শতাংশ (৪ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ২৬৬ টাকা)। এর মাধ্যমে ৩,৫৮৮ জনের আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং ৮৫ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন।
  • ​প্রকল্প খাত: ২১ জনের মাঝে ৭ লাখ ৯০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যার আদায়ের হার ১০০ শতাংশ। এতে ১১৭ জনের আত্মকর্মসংস্থান হয়েছে।
  • ​প্রশিক্ষণ ও সংস্থা নিবন্ধীকরণ: রাজস্ব খাতে ৭,২০৩ জন, প্রকল্পে ২,২৬৬ জন, বেসিক প্রশিক্ষণে ১২০ জন, কম্পিউটার ও নেটওয়ার্কিংয়ে ৪০ জন, নেটওয়ার্কিং প্রশিক্ষণে ২,৮২১ জন এবং মুক্তিযুদ্ধে ২০১ জন প্রশিক্ষণ পেয়েছেন। বিশ্বব্যাংকের সহায়তায় EARN Project-এর আওতায় দক্ষতা উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। সীতাকুণ্ডে বর্তমানে নিবন্ধিত যুব সংগঠনের সংখ্যা ৪৯টি।
  • ​আর্থিক অনুদান: অনুষ্ঠানে তিনজন যুব উদ্যোক্তাকে মোট ৫ লাখ টাকা, একজন আত্মকর্মীকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং যুব কল্যাণ তহবিল থেকে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’ সংগঠনকে ৭৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

​বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সম্মাননা প্রদান:

অনুষ্ঠানে সফল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র দেওয়া হয়:

  • ​শ্রেষ্ঠ প্রতিষ্ঠান: দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ, মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন, আদর্শ ছাত্র ও যুব সমাজ এবং অঙ্গীকার যুব ফাউন্ডেশন।
  • ​শ্রেষ্ঠ উদ্যোক্তা: জান্নাতুল ফেরদৌস (মিনু), সালমা সুলতানা লাইছু, ফরিদা ইয়াছমিন ও ইব্রাহিম খলিল।
  • ​শ্রেষ্ঠ সংগঠক: সরোয়ার উদ্দিন আনসারী, কাউছার আহমেদ সরোয়ারী, মোহাম্মদ রেহান উদ্দিন ও লায়ন মোঃ নুর খান।
  • ​শ্রেষ্ঠ আত্মকর্মী: সারজিনা আক্তার, মোঃ মুক্তার হোসেন সাইমন ও মোঃ ইলিয়াছ সানি।
  • ​শ্রেষ্ঠ মানবিক: আবু তাহের।

​শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেয়ে সরোয়ার উদ্দিন আনসারী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, একজন যুব সংগঠকের সার্থকতা তখনই, যখন তাঁর কাজের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হয়।

​সমাপনীতে বক্তারা পুনর্ব্যক্ত করেন যে, সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তরুণদের মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »