
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক নিজাম উদ্দীনের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় সোবহানবাগে জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীর নিজ বাড়ির আঙ্গিনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ তাহের। তিনি দলীয় সমর্থিত প্রার্থীকে ওয়ার্ডের জনসাধারণের মাঝে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং উপস্থিত সবার হাতে তাকে সোপর্দ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ মো. আলী আকবর, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাওহিদুর হক চৌধুরী, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যাপক হেলাল উদ্দিন এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তফা নূর।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা হুমায়ুন কবির, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পেয়ার আহম্মদ পিয়ারু, হাফেজ রমজান আলী প্রমুখ।
বক্তারা জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল লতিফ সামাদ চৌধুরীকে এলাকাবাসী ও ভোটারদের হাতে তুলে দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply