
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইলের বাবা, সাবেক বিডিআর সুবেদার মোঃ মুজিবুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল ১১টায় নিজ গ্রাম পশ্চিম লালানগর মৌলভীপাড়া সোনাগাজী টেন্ডল জামে মসজিদ প্রাঙ্গণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজায় সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মুহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও জানাজায় উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোঃ মোরছালিন, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালামত উল্লাহ, বিএনপি নেতা আলাউদ্দিন মাসুম, কাজী এনাম, কামাল চৌধুরী, ছানাউল্লাহ, এডভোকেট আমিনুল হকসহ স্থানয় ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, শোকের এই মুহূর্তে দলীয় নেতৃবৃন্দের এমন ঐক্যবদ্ধ উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে। সচেতন মহলের মতে, শোকের মুহূর্তে যেভাবে একই মঞ্চে দাঁড়ানো সম্ভব, ঠিক তেমনি জনস্বার্থ ও এলাকার সার্বিক উন্নয়নের প্রশ্নেও বৃহত্তর ঐক্য গড়ে তোলা প্রয়োজন। রাজনৈতিক মতাদর্শ ও নেতৃত্বের ভিন্নতা গণতান্ত্রিক চর্চারই একটি অংশ। তবে সেই ভিন্নতা যেন পারস্পরিক দূরত্ব বা বিভাজন তৈরি না করে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সীতাকুণ্ডের উন্নয়নে সকল রাজনৈতিক শক্তিকে এক ছাতার নিচে দেখতে চায় সাধারণ জনগণ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply