বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশের এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা প্রত্যাহার সীতাকুণ্ডে জামায়াতের সংবাদ সম্মেলন: শহীদদের হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে মাছ ধরতে গিয়ে আ’লীগ নেতার ওপর হামলা, ৯ দিন পর মৃত্যু শাহজালাল বিমানবন্দরে একমাত্র ছেলেকে প্রবাসে বিদায় দিয়ে অসুস্থ মা!  উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিল আনসার চন্দনাইশে যৌথ অভিযানে অবৈধ করাতকল বন্ধ ও সরকারি জায়গা থেকে দোকান উচ্ছেদ চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যন্ত্রাংশ জব্দ সীতাকুণ্ডে বালু উত্তোলনের ড্রেজার আটক করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সীতাকুণ্ডে স্থানীয় সাংসদের ঘোষণা: উপজেলা নির্বাহী কমিটির অনুমোদনক্রমে মোরসালিন উপজেলা বিএনপির সদস্য সচিব দাকোপ প্রেসক্লাবের দুই সাংবাদিকের রোগমুক্তি কামনায় বিবৃতি বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে স্থানীয় সাংসদের ঘোষণা: উপজেলা নির্বাহী কমিটির অনুমোদনক্রমে মোরসালিন উপজেলা বিএনপির সদস্য সচিব

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা:

সীতাকুণ্ড উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে অনুমোদিত উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মোরসালিনের নাম ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য।

​এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী জানান, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে মোরসালিনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। আমার নির্দেশনায় জনগণ যাতে তাদের ন্যায্য পাওনা সঠিকভাবে পেতে পারে, সেজন্যই অত্র অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে।

​তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কমিটির মিটিংয়ে সর্বসম্মতভাবে মোরসালিনকে মনোনয়ন দেওয়ায় সংসদ সদস্য হিসেবে আমিও তাঁকে উপজেলা বিএনপির সদস্য সচিব বলে ঘোষণা করছি। যেহেতু বর্তমানে আমাদের উত্তর জেলা কমিটি নেই, সেহেতু আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করছি এবং বর্তমান উপজেলা কমিটির অনুমোদন নেওয়ার চেষ্টা চালাচ্ছি।

​একটি কুচক্রী মহলের অপপ্রচারের বিষয়ে অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, কেউ ভালো কাজ করলে তা সহ্য করতে না পেরে একটি পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালায়। মোরসালিনের বিরুদ্ধে চলা অপপ্রচারটিও তেমনই একটি নিছক মিথ্যাচার। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। বিগত ১৫ বছর ধরে তিনি ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্যাতিত হয়েছেন এবং নিজের বাড়িতে পর্যন্ত থাকতে পারেননি। সুতরাং, ফ্যাসিস্টদের সহযোগিতা করার প্রশ্নই ওঠে না। এ সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অপপ্রচার মাত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »