শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে লোহার আঘাতে রোলিং মিলের শ্রমিক নিহত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম জুট গেইট এলাকায় সড়ক ও জনপদের জায়গা দখল করে নির্মিত জে, কে রি- রোলিং মিলে কাজ করার সময় লোহার আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মিন্টু চৌধুরী (৩৭) কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস মেশিন দিয়ে রড কাটার সময় হঠাৎ মাথার ওপর বড় একটি লোহার টুকরো পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় কারখানাটি বন্ধ করে সরঞ্জাম অন্যত্র সরানোর কাজ চলছিল।
খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে পরে মর্গে পাঠিয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।এ ঘটনার পর এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা ও কারখানার মালিক জামাল উদ্দিন সড়ক ও জনপদের জায়গা দখল করে দীর্ঘদিন আগে এ কারখানা গড়ে তোলেন। এনিয়ে আরো কয়েকবার দূর্ঘটনা ঘটেছে। ঘটনার পর তাকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »