রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে আহত ৬

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে মিনি কাভার্ড ভ্যান (যার নাম্বার – ঢাকা মেট্টো-ম-১৪-০৩০৭) ও নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬জন আহত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার
হাশিমপুর খাঁন বটতল মেসার্স মাইশা এন্টারপ্রাইজ সংলগ্ন এলাকা এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত হলেন আনোয়ারা উপজেলার সিএনজি চালক আবদুল হাকিম (৪৫), মোঃ নেজাম উদ্দিন (৪০), সায়মা আক্তার সুমি(২৭), হাসান (১২), জান্নাতুল ফেরদৌস (৮), ওয়ারিয়া জান্নাত (৫)।

স্থানীয়রা জানান, মিনি কাভার্ড ভ্যান ও নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। দোহাজারী হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক আবদুল হাকিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ শাহরিয়ার মিশু বলেন, সড়ক দূর্ঘটনায় ৪জনকে হাসপাতালে আনা হয়। গুরুতর আহত অবস্থায় আবদুল হাকিম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার
সার্জেন্ট জিয়া উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মিনি কাভার্ড ভ্যান ও নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা দোহাজারী হাইওয়ে থানায় আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।###

ছবির ক্যাপশনঃ দুর্ঘটনা কবলিত মিনি কাভার্ড ভ্যান ও নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »