রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর!

  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড সদর বাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ভাই ভাই হোটেল-এর স্বত্বাধিকারী নূরুল আলমের ছোট ভাই মোঃ খোরশেদ আলম জসিম (৪৭) ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত খোরশেদ আলম জসিম মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার দুপুরে সীতাকুণ্ড থানার সামনে একটি বেপরোয়া গতির ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতরাত (১৪ জানুয়ারি) আনুমানিক রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে আবারও আলোচনায় এসেছে সীতাকুণ্ডে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া দৌরাত্ম্য।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সীতাকুণ্ডে অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা এবং ফিটনেসবিহীন সিএনজি অটোরিকশা কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই চলাচল করছে। অধিকাংশ চালকের নেই বৈধ ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রয়োজনীয় প্রশিক্ষণ। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সচেতন মহলের মতে, দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে অবৈধ ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে এসব যানবাহন থেকে দৈনিক চাঁদা আদায় করে থাকেন
একটি চক্র। চক্রটি পুলিশ ও রাজনৈতিক দলের কিছু ক্যাডারকে চাঁদার ভাগ দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »