সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস উদযাপিত: সম্মাননা পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তা, সংগঠক ও প্রতিষ্ঠান কুমিরায় চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উঠান বৈঠক: “সৃষ্টিকর্তা যথেষ্ট দিয়েছেন, এখন মানুষের সেবা করতে চাই” উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইলের বাবার ইন্তেকাল: সর্বস্তরের শোক ও জানাজা সম্পন্ন এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩% সীতাকুণ্ডে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে শীর্ষে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল অ্যান্ড কলেজ বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই ৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে এক স্বাস্হ্য কর্মী’র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ! 

  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে এক স্বাস্হ্য কর্মী গলায় ফাঁস দেয়া অবস্হায় রেহানা বেগম (৫৬) নামে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

রেহানা বেগম সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সোনাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়া হিসেবে কর্মরত ছিলেন।
স্হানীয় সূত্রা জানা যায়, দীর্ঘদিন যাবত কাজলী পাড়াস্থ মাহবুবুল হক চৌধুরীর ভাড়া বাসায় রেহানা বেগম বসবাস করতেন তার মায়ের সাথে। তার মা কয়েকদিন আগে মেয়ের বাড়ি সিলেটে চলে যান। বুধবার দুপুর হওয়ার পরও ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে ঘরের জমিদার মাহবুবুল হক চৌধুরী বিষয়টি পুলিশকে অবহিত করলে বিকাল পৌনে ৪টার সময় পুলিশ ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান ওই নারী সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই কাওসার বলেন, গলায় ফাঁস দেওয়া এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে আত্নহত্যা করেছে তা এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।
পুলিশ জানায়,তার ঘনিষ্ট কারো সাথে কোন ঝামেলা আছে কিনা,তার মা আসলে হয়তো কিছু জানা যাবে,তারপরও তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »