বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত রিকশা চালকের চমেকে মৃত্যু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত রিকশা চালকের চমেকে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।চন্দনাইশের বটতল এলাকায় গত ১৫ আগস্ট ট্রাকের ধাক্কায় আহত মোটর রিকশা চালক মো. রবিউল (২৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২০ আগস্ট) দুর্ঘটনার ৫দিন পর সন্ধ্যায় মারা যান মো. রবিউল। তিনি চৌধুরী পাড়ার মৃত জুনু মিয়ার ছেলে।

জানা যায়, গত ১৫ আগস্ট দুপুরে শহীদ মুরিদুল আলম সড়কে চন্দনাইশ থানার বটতল এলাকায় গাছবাড়িয়া অভিমুখী বালু ভর্তি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটর রিকশার ধাক্কায় ৩ যাত্রী ও রিকশা চালকসহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে চৌধুরী পাড়ার মো. সাকিব (২৫), মো. শফি (২২), মো. রায়হান (২৪) কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। চালক মো. রবিউলকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন রাতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার ডান পাঁ কেটে ফেলা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যায় মারা যান মো. রবিউল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »