শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

“চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এবং “মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের পতেঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল ‘হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্স আন্তঃফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ব্যতিক্রমী এই আয়োজনের ফাইনাল খেলায় হাদীপাড়া ওরিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাদীপাড়া ডাইনেস্টি।

​চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার একটি টার্ফে গত ১৬ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করে। ২৩ অক্টোবর রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ ইশান এবং টুর্নামেন্টের সেরা গোলদাতা হন মোহাম্মদ এসকান্দার।

​ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় দর্শকমহলের উপস্থিতি ও উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। যুব সমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজের এই উদ্যোগ গোটা পতেঙ্গাজুড়ে বেশ প্রশংসিত ও আলোড়িত হয়েছে।

​পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন কোম্পানি, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ বাহার এবং মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠান শেষে হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, তরুণ ও যুব সমাজকে পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাঁদের এই সামাজিক আন্দোলন ও খেলাধুলার উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »