শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা:
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ‘২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “খেলাধুলা তরুণদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। সবচেয়ে বড় কথা, এটি শরীর ও মন সুস্থ রাখে। বর্তমান তরুণসমাজ যেখানে মাদকের দিকে ধাবিত হচ্ছে, সেখানে তাদের ভালো কাজে উদ্বুদ্ধ করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী এ ধরনের ক্রীড়া উদ্যোগ গ্রহণ করেছেন।” তিনি তরুণ সমাজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ ও খেলা উপভোগ করার আহ্বান জানান।

​আজ শনিবার বিকেল ৩টায় বাড়বকুণ্ড হাই স্কুল মাঠে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উত্তর জেলা উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক আলী মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, জেলা যুবদল নেতা লোকমান হোসেন রাকিব, উপজেলা যুবদলের সভাপতি মো. সাহাবুদ্দিন রাজু, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, এ. কে. এম. নূর নেওয়াজ মাস্টার, জামায়াত নেতা আব্দুল আলিম মাস্টার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. ইলিয়াছ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোজাহের উদ্দীন আশরাফ, পৌর বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী মো. সহিদুল্লাহ ভূঁইয়া, পৌর যুবদলের সভাপতি মো. জিয়াউদ্দিন জিয়া, উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সানন্দ ভট্টাচার্য্য সাগর, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজাদ, বিএনপি নেতা খুরশেদ আলম, রেজাউল করিম, আবু তাহের মেম্বার, মো. সেলিম রানা মেম্বার, মো. মামুন, যুবদল সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল হক, মেজবাহ উদ্দিন, আবুল খায়েরসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »