বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো. রশিদুল ইসলাম রতন (২৮) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

​জানা যায়, গত ২৭ অক্টোবর মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনারহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। রশিদুল ইসলাম রতন উপজেলার মধ্য ভরতের ছড়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, রতন দীর্ঘদিন ধরে বঙ্গসোনারহাটের বিএসসি মোড়ে একটি দোকান পরিচালনার আড়ালে ভারতীয় মাদক ও চোরাই মোবাইল ফোনের ব্যবসা চালিয়ে আসছিলেন। ওই এলাকাটিকে তিনি মাদক ও সীমান্ত পেরিয়ে আসা মোবাইল ফোন চোরাচালানের একটি অভয়ারণ্যে পরিণত করেছিলেন। এর আগেও তাকে গ্রেফতারে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও তিনি প্রতিবারই সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

​অবশেষে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানা পুলিশের একটি ছদ্মবেশী দল রাতভর সাঁড়াশি অভিযান চালায়। এ সময় ভারতীয় মোবাইল কেনাবেচার সময় রতনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

​তদন্তে জানা গেছে, রতন ও তার কিছু নিকটাত্মীয়ের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ ব্যবসা পরিচালনা করত। রতনের মাধ্যমে এসব ভারতীয় চোরাই মোবাইল দেশের বিভিন্ন শপিংমল ও দোকানে ছড়িয়ে পড়ত।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কুচক্রী এই কারবারির গ্রেফতারে এলাকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »