শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

​থানার জিডি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল সাংবাদিক খায়রুল ইসলামের সম্মানহানি করার উদ্দেশ্যে তৎপর রয়েছে। গত ২২ অক্টোবর সকালে নিজ বাড়িতে অবস্থানকালে তিনি ফেসবুকে “সীতাকুণ্ডের কণ্ঠ” এবং “সীতাকুণ্ড জনসাধারণ” নামের দুটি ফেক আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার দেখতে পান। এসব অপপ্রচারের সঙ্গে তার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। এতে সামাজিক মান-সম্মান ক্ষুণ্ণ হওয়া এবং নিরাপত্তার আশঙ্কা থেকে তিনি সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরিটি করেন।

​এ বিষয়ে আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি খায়রুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমাদের সমিতির আওতায় ২৩টি আবাসিক হোটেল রয়েছে, এর বাইরেও বহু হোটেল রয়েছে। কোনো হোটেলে অপ্রীতিকর কিছু ঘটলেই বস্তুনিষ্ঠ তথ্য ছাড়াই আমার ছবি ব্যবহার করে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়। গত ২০ তারিখের একটি ঘটনায় সিঁড়ি দিয়ে এক যুবক-যুবতীর নামার দৃশ্য নিয়ে সম্পূর্ণ ঘটনা না জেনেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।”

​জিডির আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য চট্টগ্রাম সিআইডি সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। “সীতাকুণ্ডের কণ্ঠ” ও “সীতাকুণ্ড জনসাধারণ” আইডি দুটি কারা পরিচালনা করছে, তা অতিসত্বর শনাক্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

​এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, “দুটি আইডির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি নিবন্ধিত হয়েছে। সিআইডি সাইবার ক্রাইম শাখা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে। তদন্তে অপরাধীদের পরিচয় শনাক্ত হলে তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »