শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর সীতাকুণ্ডে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

  • আপডেট সময়ঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালিয়েছে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ (ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট)। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সাহসিকতা ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয় এবং অবরুদ্ধ অবস্থায় থাকা প্রায় দুই হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

​স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাজেক সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপটি। এতে সাজেক ভ্যালিতে ভ্রমণরত প্রায় ২,০০০ পর্যটক অবরুদ্ধ হয়ে পড়েন।

​পরবর্তীতে অবরুদ্ধ পর্যটকদের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ এসকোর্টে (বিশেষ নিরাপত্তাবেষ্টনী) পর্যটকবাহী গাড়িবহর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সকাল ১১টার দিকে বহরটি উজোবাজার এলাকায় পৌঁছালে সড়কে ব্যারিকেড দিয়ে পথরোধ করে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পাহাড়ের আড়াল থেকে সন্ত্রাসীরা অতর্কিত ব্রাশফায়ার শুরু করে।

​পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশ তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে যৌথ বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা গহীন পাহাড়ে পালিয়ে যায়।

​গোলাগুলির ঘটনায় নাগরিকদের সুরক্ষার দায়িত্ব পালনকালে দুই জন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

​যৌথ বাহিনীর সতর্কতামূলক পদক্ষেপের কারণে পর্যটকবাহী কোনো গাড়ির ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে সব পর্যটককে নিরাপদে খাগড়াছড়ির দীঘিনালায় পৌঁছে দেওয়া হয়। ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সন্ত্রাসীদের দমনে পাহাড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »