বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে দোহাজারী পৌরসভাস্থ সড়কের আকাশমনি গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে দোহাজারী পৌরসভার দোহাজারী-জামিজুরী সড়কের পাশ থেকে রাতের আঁধারে মূল্যবান গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে রাতের আঁধারে দোহাজারী পৌরসভার জামিজুরী বড়ুয়া পাড়া সড়কের পাশ থেকে ২০টির অধিক বড় বড় আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মতে, প্রতিটি গাছ হতে শতাধিক ঘনফুট কাঠ পাওয়া যাবে। এ ধরনের প্রায় ২০টির অধিক গাছ কেটে নিয়ে গেলেও পৌরসভা কতৃ ‘পক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। এভাবে চলতে থাকলে একসময় এ সড়কে সব গাছ কেটে নিয়ে যাবে দুর্বৃত্তরা। এ ব্যাপারে দোহাজারী পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দীন বলেছেন, এ ব্যাপারে তাদেরকে কেউ অবহিত না করায় তারা কোন পদক্ষেপ নেননি। অতি বৃষ্টিতে রাতের আঁধারে দুর্বৃত্তরা গাছগুলো কেটে নিয়ে গেছে। ২৮ জুলাই স্থানীয়দের মাধ্যমে গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়টি অবগত হয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমাকে অবহিত করেছেন বলে জানান তিনি।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেছেন, বিষয়টি ২৮ জুলাই অবহিত হয়েছি।
সরেজমিনে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »