শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পানিতে ডুবে শিশু ও ঝর্ণায় ডুবে পর্যটকের মৃত্যু

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে ডুবে সাফায়েত নামে দুই বছর বয়সী এক শিশু কন্যার মৃত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল দশটার সময় উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় এ ঘটনা ঘটে। সাফায়েত ওই গ্রামের দুলার বাড়ির মোঃ সোহেলের কন্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি ইফতেখার আহম্মদ জুয়েল।

স্হানী সূত্রে জানা গেছে, সকালে ঘরের বাহিরে খেলা করার ফাঁকে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন

খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে মৃত দেহ ভেসে উঠতে দেখে। এসময় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

এদিকে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা পাহাড়ি এলাকায় সহস্রধারা ঝর্ণায় শনিবার দুপুরে ভ্রমণে আসে আনোয়ার তাহসিন। সঙ্গে ছিলো সাত বন্ধু।
বন্ধুরা হলো, নাফিস , কফিল, ফাহিম, সুমিত, ইবরার ও আহাদ। তারা সবাই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাত্র।

নিহত তাহসিন কেইপিজেট এর প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার কবিরের একমাত্র ছেলে। মা লুৎফর নাহার জীবন বীমা কর্পোরেশনের উপসচিব ও জিএম। বসবাস করেন চট্টগ্রাম ডিওএইচএস বাসাতে। তাদের বসতবাড়ি নোয়াখালি লক্ষিপুর থানার পাঁচপাড়া চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।

বন্ধুদের সামনে ঝর্ণাতে পড়ে তাহসিনের জীবন প্রদীপ নিভে যাওয়ার দৃশ্য কেউ মেনে নিতে পারছে না। কাঁদছে সহস্রধারাতে অঝোরধারায়। সহস্রধারা ঝর্ণার কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগীতা না পাওয়ায় এই মর্মান্তিক মৃত্যুর দৃশ্য চোখের সামনে দেখতে হয়েছে বলে জানান বন্ধুরা। এই মৃত্যুর ভযাবহ দৃশ্য দেখে ভ্রমণে আসা বন্ধু আহাদ ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে কাঁদছে অঝোর ধারায়। পরে পরিবার তাকে খোঁজে নেন।তবে জীবিত নয় মৃত।পানিতে ডুবে পর্যটক নিহতের ঘটনা প্রায় হচ্ছে,তবে আরো সতর্ক হওয়াও জরুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »