বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’ নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র? রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাদক ও অস্ত্র উদ্ধারসহ নানা কার্যক্রমে দক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

​সীতাকুণ্ড মডেল থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন ওসি মহিনুল ইসলাম। তার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার হয়েছে।

​এছাড়া নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার, মামলার নিয়মিত তদন্ত তদারকি এবং তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করায় তার দক্ষ নেতৃত্বে সীতাকুণ্ড থানার সার্বিক কার্যক্রমে গতি এসেছে।

​অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং তাদের দ্রুত আইনি সহায়তা প্রদানেও তিনি সর্বদা সচেষ্ট রয়েছেন। নিয়মিত টহল ও অভিযানের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সীতাকুণ্ড থানা পুলিশ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

​চট্টগ্রাম জেলার ১৭টি থানায় তিনি পুনরায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তার এই পেশাগত সাফল্য ও দক্ষ নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে এই অর্জনের জন্য ওসি মো. মহিনুল ইসলামকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »