
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, রাফসান ৫ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে হাসপাতালে এবং পরবর্তীতে অবস্থার আরও অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সোমবার সকালে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
মৃত রাফসান উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর গ্রামের নুরুল ইসলামের বড় ছেলে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত মশক নিধন অভিযান জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply