
দিদার টুটুল, সীতাকুণ্ড (চট্টগ্রাম):
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের (ইফা) নির্বাহী প্রধান ও অসুস্থ তাহমিদুল হক চৌধুরী মাহবুবকে দেখতে চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে গেছেন সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরী। এ সময় তিনি রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টায় জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলার সাবেক আমির ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা তাওহীদুল হক চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র তাহমীদুল হক চৌধুরী মাহবুবকে দেখতে হাসপাতালে ছুটে যান আনোয়ার ছিদ্দিক চৌধুরী। সেখানে তিনি রোগীর শয্যার পাশে কিছু সময় কাটান, তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারকে ধৈর্য ধারণের সান্ত্বনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply