
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, “পেছনের কে কী বলল, সেসবে কান না দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে মন দিয়ে নিয়মিত পড়াশোনা করতে হবে। পরীক্ষায় ভালো রেজাল্ট নিজেদের জীবন গড়ার সহায়ক হওয়ার পাশাপাশি নিজ বিদ্যালয়ের সুনাম বয়ে আনতে পারে। জীবনে নানা বাধা-বিপত্তি, অভাব-অনটন ও সমস্যা আসতেই পারে, তবে তোমাদের লক্ষ্য থাকতে হবে নিজেকে সুশিক্ষিত করে গড়ে তোলার। তোমরা একসময় অবশ্যই সফল হবে।”
তিনি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কামাল কদর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সাবেক পৌর ১ নম্বর ওয়ার্ড কমিশনার সেলিম উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী এনামুল বারী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আইনুল কামাল, সৈয়দপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আবু তাহের, বাবু জিতেন্দ্র নারায়ণ দাস নাটু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, নুরুদ্দিন, বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য সাংবাদিক এম জামশেদ আলম, অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন জামশেদ ও ইখতিয়ার উদ্দিন ভূঁইয়াসহ বেশ কয়েকজন অভিভাবক। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহার পরিহার করতে হবে। এটি বন্ধ করার মূল দায়িত্ব অভিভাবকদেরই নিতে হবে। রাত জেগে মোবাইল ব্যবহারে ছেলে-মেয়েরা ভালো হওয়ার চেয়ে খারাপের দিকে ধাবিত হয়। ইন্টারনেট চালু হলেই বিপথগামী হওয়ার নানা উপাদান সামনে চলে আসে, তখন ছেলে-মেয়েরা পড়াশোনায় মনোযোগ হারিয়ে অন্য জগতে চলে যায়। সন্তান ঘুমাতে যাওয়ার পরও বাবা-মায়ের উচিত তাদের রুমে গিয়ে নজর রাখা—তারা ঘুমাচ্ছে নাকি মোবাইল চালাচ্ছে। ছাত্রছাত্রীরা, তোমরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে চাও, তবে পড়াশোনায় মনোযোগী হও। একদিন আমাদের মতো প্রথম শ্রেণির অফিসার হবে, আর তোমাদের বাবা-মায়ের কষ্টের সার্থকতা আসবে।”
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply