মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’ নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র? রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরীঃ

​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন থানায় রুজুকৃত মামলাসমূহের সার্বিক অগ্রগতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয় সভায় সভাপতিত্ব করেন।

​সভায় গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার ও মামলার রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ ড্রাইভ পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়ে আসামিদের গ্রেফতারে জোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করা হয়।

​ডাকাতি, খুন, দস্যুতা ও সম্পত্তি সংক্রান্ত গুরুতর মামলাগুলোর তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়। চিহ্নিত অপরাধীদের গতিবিধি নজরে রাখা এবং অপরাধীদের তালিকা হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পুলিশ সুপার।

​দীর্ঘমেয়াদি ও তদন্তাধীন মামলাগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় প্রতিবেদন দ্রুত সংগ্রহ করে মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এছাড়া, তদন্তকারী কর্মকর্তাদের কার্যক্রম, উদ্ধার অভিযান এবং গ্রেপ্তারসহ সার্বিক সাফল্য মূল্যায়ন করে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

​জেলার সব পুলিশ ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জদের নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করে কর্মদক্ষতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়। পাশাপাশি, অপমৃত্যু মামলার ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত পেতে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।

​জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগের নির্দেশ দেওয়া হয়।

​পুলিশ সুপার মহোদয় বলেন, “মামলার তদন্তের মানোন্নয়ন, দ্রুত আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিল, অস্ত্র-মাদক উদ্ধার এবং যথাসময়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।” তিনি প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা বজায় রাখার আহ্বান জানান।

​সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সব থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »