মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’ নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র? রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন

  • আপডেট সময়ঃ বুধবার, ১৭ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

আহলে বায়তে রাসুল (সা.)-এর ত্যাগ, আদর্শ ও কারবালার মহান শিক্ষাকে স্মরণ করে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্লাজায় আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। চার দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা এই মাহফিলের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

​মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার বাদ আসর আনুষ্ঠানিকভাবে মাহফিলের উদ্বোধন হবে। এতে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, পীর-মাশায়েখ ও ইসলামি চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন।

​এবারের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইরাকের বাগদাদ থেকে আগত বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রা.)-এর বংশধর ও সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ আফিফ উদ্দিন আল মনসুর আল জিলানী। এছাড়া ভারতের কলকাতার টিপু সুলতান জামে মসজিদের খতিব ও বিশ্ববরেণ্য আলেম শাহসুফি সাখাওয়াত হোসেন বরকতী ইতোমধ্যে চট্টগ্রামে পৌঁছেছেন। আগামীকাল মাহফিলের প্রথম দিনে তিনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এর আগে, আজ মঙ্গলবার চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে মাহফিল পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।

​মাহফিলে প্রতিদিন পবিত্র কোরআন তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আযহারী।

​কারবালার আত্মত্যাগ, সত্য ও ন্যায়ের শিক্ষা হৃদয়ে ধারণ করতে এবং আহলে বায়তে রাসুল (সা.)-এর স্মৃতিবিজড়িত এই মহতি আয়োজনে পরিবার-পরিজনসহ উপস্থিত থাকার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »