সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বাঁচতে চাই শিশু মাহদী হাসান

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ

সাত বছরের একটি ফুটফুটে শিশু মাহদী হাসান। যার জীবন সম্পর্কে এখনও কিছু বুঝে ওঠার সময় হয়নি। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তার পরিবার। এই বয়সে তার সহপাঠি শিশুদের মতো সাথীদের নিয়ে দুস্টামি ও বিদ্যালয়ে পাঠদানে যাওয়ার কথা। কিন্ত জন্মের পর থেকে সে জটিল রোগে আক্রান্ত। সুচিকিৎসার অভাবে শিশুটি যেন প্রতিমুহূর্তে মৃত্যুর দিকে যেনো ধাবিত হচ্ছে।

সে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের রাজমেস্ত্রী ফরিদ মিয়ার ছোট ছেলে। পরিবারের ৩ মেয়ে এক ছেলের মধ্যে মাহদী হাসান সবার ছোট। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির হার্টের ৩টি ছিদ্র ধরা পড়েছে, একটি বাল্ব নষ্টের পাশাপাশি পিটের রগের সমস্যা রয়েছে। তাকে সুস্থ করতে হলে অপারেশন ছাড়া বিকল্প পথ খোলা নেই।

শিশু মাহদী হাসানের বাবা ফরিদ মিয়া জানান, জন্মের পর থেকে শিশু মাহদীর চিকিৎসায় তিনি এখন অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছেন। একটি বসতভিটা ছাড়া আর কোন সম্বল নেই। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা বলেছেন, মাহদী হাসানের চিকিৎসা খরচ লাগবে ৪/৫ লাখ টাকা। এত টাকা খরচ করে আমার পক্ষে সন্তানের চিকিৎসা করা সম্ভব না। সমাজে অনেক বিত্তবান ও দয়ালু আছেন। আমি আমার ছেলেকে বাঁচাতে চাই।

দেশবাসীর কাছে আমার আকুল আবেদন। আপনারা আমাদের মাহদীকে বাঁচাতে এগিয়ে আসুন। মাহদীকে সাহায্য করতে ০১৭৮৯-৭৩৯৮০৭ (বিকাশ) এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »