সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার সীতাকুণ্ডের ভাটিয়ারীর কদমরসুল বাজার পরিদর্শনে জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ফুটন্ত পানিতে পড়ে ঝলসে যাওয়া দগ্ধ শিশুর মৃত্যু

  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চন্দনাইশে ফুটন্ত পানিতে ঝলসে যাওয়া শিশু মুস্তাকিম (৫) মারা গেছে। উপজেলার চরবরমা এলাকার মণির খানের ২য় পুত্র মুস্তাকিম খেলতে গিয়ে অসাবধানতাবশত গরম পানির পাতিলে পড়ে দগ্ধ হয়ে পুরো শরীর ঝলছে যায়। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মুস্তাকিম উপজেলার বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবরমা এলাকার মোহাম্মদ মনির খানের দ্বিতীয় ছেলে। সে স্থানীয় একটি নূরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মনির খানের এক নিকটাত্মীয়র মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে খাবার পাঠানোর প্রস্তুতি চলছিল। এজন্য বড় একটি পাতিলে পানি গরম করা হচ্ছিল। শিশু মুস্তাকিম পাতিলটির পাশেই খেলা করছিল। একপর্যায়ে সে অসাবধানতাবশত ফুটন্ত গরম পানির পাতিলে পড়ে যায়। এতে তার শরীরের অধিকাংশ অংশ গুরুতরভাবে ঝলসে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় চরবরমা এলাকায় জানাজা শেষে স্থানীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে শিশু মুস্তাকিমের মরদেহ দাফন করা হয়েছে। তার এই অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »