মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন জগন্নাথপুরে ভেজাল বিরোধী অভিযানে জরিমানা জগন্নাথপুরে অধিক দামে গ্যাস বিক্রি করায় জরিমানা ছাতকে হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সীতাকুণ্ড বাজার মোবাইল কোর্ট,জরিমানা আদায়
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে ২ সন্তানের জননী মুক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী,বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে চাঞ্চল্যকর ২ সন্তানের জননী গৃহবধু আয়শা সিদ্দিকা মুক্তার হত্যাকারীদের বিচারের দাবিতে এবং নিহতের দুই শিশুকে উদ্ধারের দাবিতে ভূক্তভোগী অসহায় পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছে।

৩ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার বাগিচাহাটস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০২৩ সালের ১০ অক্টোবর আয়শা সিদ্দিকা মুক্তার সাথে আরিফুল ইসলাম জিফাত এর সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে মুক্তার স্বামী জিফাত ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য মুক্তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। যৌতুকের জন্য ইতিপূর্বে মুক্তাকে একবার ঘর থেকে বের করে দেয়া হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের মধ্যস্থতায় আসামীগণ আর কোনো ধরনের যৌতুক দাবী করবেনা মর্মে মৌখিকভাবে অঙ্গিকার করে মুক্তাকে ঘরে নিয়ে যায়। কিন্তু তার স্বামী জিফাত ও পরিবারের সদস্যদের চরিত্রের কোনো প্রকার পরিবর্তন হয়নি। সম্প্রতি জিফাত ব্যবসার কথা বলে মুক্তাকে বাপের বাড়ি থেকে ৫ লাখ টাকা ও ইফতার সামগ্রী এতে দিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। যৌতুক ও ইফতারের জন্য শারীরিক নির্যাতন করার বিষয়টি মুক্তা ফোনে পরিবারের সদস্যদের জানালে মেয়ের সুখের জন্য কয়েকদিনের মধ্যে তাদের দাবিকৃত যৌতুকের টাকা প্রদানের ব্যবস্তা করার কথাও বলা হয়। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় মোবাইলে আমাদের জানানো হয় মুক্তা মারা গেছে। বিষয়টি তৎক্ষনাৎ চন্দনাইশ থানায় অবহিত করে পুলিশসহ গিয়ে দেখা যায় মুক্তার লাশ শ্বশুরবাড়ির খাটের উপরে পড়ে আছে। পরবর্তীতে আশেপাশের লোকজনের দেয়া তথ্যে জানতে পারি ওইদিন ৪টা থেকে ৫টার মধ্যে তার স্বামী জিফাত ও তার পরিবারের সদস্যরা মুক্তাকে নির্যাতনের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। কিন্তু উক্ত হত্যাকান্ডকে সু-কৌশলে আত্মহত্যায় রূপ দেওয়ার জন্য আমার মেয়ে (ভিকটিম) এর একটি ব্যবহত ওড়না রুমের টীনের চালের বীমের সাথে পেঁচিয়ে রাখে। ঘটনার পর থেকে মুক্তার স্বামী জিফাত ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

এব্যাপারে নিহত মুক্তার পিতা মনির আহমদ বাদি হয়ে মেয়ের স্বামী আরিফুল ইসলাম জিফাত (২৯), শ্বশুর মো. হাছান আলী (৫৫), শ্বাশুড়ি মনোয়ারা বেগম (৪৫), ননদ নাদিয়া আকতার (৩২)কে আসামী করে

এব্যাপারে নিহত মুক্তার পিতা মনির আহমদ বাদি হয়ে মেয়ের স্বামী আরিফুল ইসলাম জিফাত (২৯), শ্বশুর মো. হাছান আলী (৫৫), শ্বাশুড়ি মনোয়ারা বেগম (৪৫), ননদ নাদিয়া আকতার (৩২)কে আসামী করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা যৌতুকের জন্য আয়শা সিদ্দিকা মুক্তাকে হত্যাকারী আরিফুল ইসলাম জিফাতসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন নিহত মুক্তার পিতা মনির আহমদ, মা সাজু আকতার, জাহেদ কোম্পানি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আবছার, মো. মনজুর মোরশেদ, মো. হাসান, ছোটন, আব্বাস, মো. আবদুল আজিজ, মো. আজাদ, মো. মামুন, মো. আমজাদ, বাবু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »