শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার শেষ দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আইন অমান্য করে মাছ শিকার করায় এ সময় ১০ জেলেকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ১১ জেলেকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযানে প্রায় এক মেট্রিক টন ইলিশ মাছ এবং ১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা, যা পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে জব্দ করা ইলিশ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

​এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। অভিযানে সহায়তা করে বাংলাদেশ কোস্টগার্ডের ভাটিয়ারী জোন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​সার্বিক বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “সরকারি ২২ দিনের মা ইলিশ রক্ষা নিষেধাজ্ঞা সফলভাবে শেষ হয়েছে। নিষেধাজ্ঞার পুরোটা সময়জুড়ে আমরা সাগরে নিয়মিত অভিযান পরিচালনা করেছি। যারা আইন অমান্য করে মাছ শিকারের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »