সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার সীতাকুণ্ডের ভাটিয়ারীর কদমরসুল বাজার পরিদর্শনে জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন- ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চট্টগ্রামের চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের আয়োজনে ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভিলেজ এফসি ৪-০ গোলে চন্দনাইশ ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

গত ১৬ ফেব্রুয়ারি রাতে চৌধুরী পাড়া একতা সংঘের যুগপূর্তি উপলক্ষে ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চৌধুরী পাড়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। গভীর রাতে বিপুল পরিমাণ আতস বাজি ফুটিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঘণ্টাকাল ব্যাপি ফাইনাল খেলায় ভিলেজ এফসি প্রথমার্ধের ২ মিনিটের মাথায় রিয়াদ ১ম গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যায়।

প্রথমার্ধের শেষ হওয়ার ২মিনিট পূর্বে সোহান ২য় গোলটি করে। দ্বিতীয়ার্ধে মাঝামাঝি রাহাত ৩য় গোল, খেলা শেষ হওয়ার ২মিনিট পূর্বে ৪র্থ গোলটি রাহাত করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। খেলায় বিজয়ী দলের সোহান ম্যান অব দ্যা ম্যাচ, জিহান সেরা গোলদাতা, আকিব সেরা গোল রক্ষক, বিজিত দলের তানভীর সেরা খোলেয়াড় নির্বাচিত হন। প্রথম বারের মতো এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে প্রবাসী মো. রাশেদ চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আবু সাদেক শিবলু, উদ্বোধক ছিলেন মো. মনসুর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ব্যবসায়ী মো. ফারুক, মো. রফিক চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান চৌধুরী, মো. মহিবুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একতা সংঘের সভাপতি মো. ওমর ফারুক চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হাসান চৌধুরী, ধারা ভাষ্যকার আবদুল মান্নান আজাদ ও মাসুদ পারভেজের সঞ্চালনায় আলোচনা অংশ নেন ইব্রাহিম চৌধুরী পেয়রু, জসিম উদ্দীন চৌধুরী, বোরহান উদ্দীন চৌধুরী, সরোয়ার আহসান, শেখ মো. রাসেল প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপি ও ৩০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।

বিজিত দলকে রানার ট্রপি ও ১৮ হাজার টাকা প্রাইজ মানি দেয়া হয়। খেলা পরিচালনায় ছিলেন মিজানুল রহমান ও শাহেদুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »