
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, “চারিদিকে মাদকের ছোবলে সমাজ আজ ক্ষতবিক্ষত। রাষ্ট্র মাদককে মহামারী হিসেবে চিহ্নিত করে তা চিরতরে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে মাদক জিরো টলারেন্স ঘোষণা করেছেন।”
তিনি আরও বলেন, “মাদক ক্রেতা ও বিক্রেতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত রাখা সকলের দায়িত্ব। মা-বাবাদের তাদের সন্তানদের প্রতি কড়া নজর রাখতে হবে এবং খেলাধুলায় উৎসাহিত করতে হবে। খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়ার অন্যতম একটি মাধ্যম।”
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় সীতাকুণ্ড হাই স্কুল মাঠে “মাদককে না বলুন, খেলাধুলায় মনোযোগী হোন” স্লোগানে উপজেলা প্রশাসন বনাম সীতাকুণ্ড পৌরসভা প্রীতি ফুটবল ম্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, উপজেলা কর্মকর্তা মোঃ জাফর আহমদ ও আরেফিন, সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার সদস্য সচিব সোহেল উদ্দিন, সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদল নেতা মোঃ বাবলু, মোঃ ইসমাইল, মোঃ শাকিলসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ। শত শত দর্শকের উপস্থিতিতে এ প্রীতি ম্যাচটি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইউএনও ডেঙ্গু মহামারী প্রতিরোধে গুলিয়াখালী সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি পালনের ঘোষণা দেন। এতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply