শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট সময়ঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রতিনিধি ডা. হামিদ উল্যাহর সভাপতিত্বে এবং এসটি বাংলা টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি আহসান হাবীবের সঞ্চালনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবিরকে আহ্বায়ক, দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল বাসারকে যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক বাঙলার জাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আজিজকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া দৈনিক সংবাদ, বাংলাদেশ সমাচার, আনন্দ টিভি, চ্যানেল এস, লাখো কণ্ঠ, সংগ্রাম প্রতিদিন, নবচেতনা, সিএন টিভি, সুবর্ণ টিভি, অগ্রযাত্রা, বাংলার নিউ, আজকের যোগাযোগ, জবাবদিহি, তৃতীয় মাত্রা, আমাদের মেঘনা, নয়া সকাল, বর্ণালীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা নতুন কমিটির সঙ্গে যুক্ত থাকবেন।

সভায় প্রয়াত সাংবাদিক মাষ্টার আহমদ উল্যাহ ও মাষ্টার আব্দুল কাইয়ুমের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন—সাংবাদিকতা একটি মহান পেশা; দেশের স্বার্থে, মানুষের অধিকারের পক্ষে এবং সত্যের পথে অটল থেকে সাংবাদিকদের কলম চালাতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »