মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা সীতাকুণ্ড অবৈধ মজুত করা ২৫ হাজার লিটার ডিজেল আটক সীতাকুণ্ডে অবৈধ ভাবে পাহাড় কাটা বাধা দেয়ায় মিথ্যা মামলা দায়ের, আটক এক বাড়বকুণ্ডে জামায়াতের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হলেন চন্দনাইশের খোরশেদ আলম আকিব সীতাকুণ্ডে মাক্রোবাস দূর্ঘটনায় ভাগ্যের গুণে বেঁচে গেলেন প্রবাসী ও পরিবার! সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও খামারের ২৩ গবাদিপশু পুড়ে ছাই সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র ্যাব সদস্য হত্যার ২০ আসামী আটক জগন্নাথপুরে যুক্তরাজ্যের সুইন্ডন মেয়র আবদুল আমিনকে সংবর্ধনা প্রদান সুনামগঞ্জের ছাতকে ভাঙচুরের ঘটনায় ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা সরেজমিনে পরিদর্শন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

দৈনিক সমকালের তৎকালীন দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি ও দৈনিক আজাদীর চন্দনাইশ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

২৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় দোহাজারীস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক ও চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (পিএলসি) এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মহিউদ্দিন। বক্তব্য দেন প্রেস ক্লাবের সদস্য মুহাম্মদ এরশাদ, আজিমুশ-শানুল হক দস্তগীর, শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি ফায়জুল হক দস্তগীর, যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, প্রচার সম্পাদক মোঃ সবুজ মৃধা, সাংস্কৃতিক সম্পাদক মঞ্জুর মোরশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সাদেক হোসাইন, সদস্য মোঃ ফোরকান, নয়ন দাশ, মীর খালেদ মাহমুদ বাবর, নিয়াজুর রহমান, মোঃ ইমাদ উদ্দীন প্রমুখ। সভায় প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবনের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন, তাঁর কলম থেমে গেছে, কিন্তু তাঁর লেখা সত্য আজও কথা বলে। তিনি সারা জীবন শিখিয়েছেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে করতে হয়। তিনি সাংবাদিকতা শুরু করেন সত্তরের দশকে। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেতা। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন। রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কাজের সাথে কখনো জড়িত ছিলেন না। অন্যদের নিরুৎসাহিত করতেন। অনুসন্ধানী সাংবাদিকতা, অবহেলিত জনপদের কথা তুলে ধরে তিনি অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেষে প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »