মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেটের পবিত্রতা রক্ষায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান -খন্দকার মুক্তাদির

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

মাদক, জোয়া ও তীর খেলা যুব সমাজকে যেমন ধ্বংস করছে, ঠিক তেমনি অনেক পরিবারে কলহ সৃষ্টি করছে। সমাজে ভয়ংকর রূপ ধারন করছে এই ব্যধি। আমাদের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে এখনি সবাইকে সোচ্চার হতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে অতীতের মতো মাদক নির্মুলে কঠোর অবস্থানে থাকবে এমন অভিমত ব্যক্ত করেছেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন এই সিলেট ওলি আউলিয়ার স্মৃতি ধন্য পবিত্র ভুমি। এখানে মাদক, জুয়া, অসামাজিকতা চলতে দেয়া হবেনা।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ও বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরী ও সদর উপজেলায় পৃথক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
দিনব্যাপী বিভিন্ন সভায় অংশ নিয়ে খন্দকার মুক্তাদির ভোটারদের প্রাপ্তি প্রত্যাশার কথা শোনেন। তিনি বলেন, যেখানেই যাচ্ছি শুধু মানুষের দাবি আর দাবি। গেল ১৫ বছর আওয়ামীলীগ উন্নয়নের নামে গল্প শুনিয়েছিল এটাই তার প্রমান। তিনি বলেন, প্রকৃত অর্থে ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাটে ব্যস্ত ছিল। খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অবকাঠামোগত টেকসই উন্নয়ন করবে। এরইমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশকিছু পরিকল্পনা হাতে নিয়েছেন। আমরা তা প্রচার করছি। তাই আগামীতে পরিকল্পিত টেকসই উন্নয়ন চাইলে উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করুন।

বৃহস্পতিবার রাতে ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় শহিদ মিনার পয়েন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আবুল কাশেম, মহানগর যুবদলের সহ সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা মামুন আল রশিদ হেলাল, ৫ নং ওয়ার্ড এর সাব সেন্টার কমিটির আহবায়ক শাহেদ আহমদ, সদর উপজেলা যুবদল নেতা রাজু আহমদ রাজন, আব্দুল হামিদ রানা।

এদিকে বৃহস্পতিবার রাত ৮টায় একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক যেন হয়ে উঠে এক বিশাল জনসভায়। শীত উপেক্ষা করে এলাকার হিন্দু-মুসলিম ভোটাররা খন্ড খন্ড মিছিল নিয়ে আসায় অনুষ্ঠানস্থল জনসভায় রূপ নেয়। এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, অতীতে অনেক জাতীয় নির্বাচন হয়েছে। কিন্তু এভাবে গ্রামে গ্রামে কোন প্রার্থী ভোটারদের কাছে আসেননি। এতেই বুঝা যায় খন্দকার মুক্তাদিরকে নির্বাচিত করলে, তিনি ঢাকায় না বসে কোথায় কি উন্নয়ন করতে হবে সেটি জানতে মানুষের দ্বারে দ্বারে আসবেন।
এ বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আজিজুর রহমান রাজন। ইউনিয়ন বিএনপির সাধারণ ডা. সাইদুল ইসলামের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুস সালাম লয়লু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মানিক নিয়া, ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক কয়ছর আহমদ কাওছার, দফতর সম্পাদক আলাল উদ্দিন, বিএনপি নেতা তাজ উদ্দিন।

অন্যদিকে রাত ১০ টায় খাদিমনগরের নয়া বাজারে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুমন আহমদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা সাইদুর রহমান মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, নজরুল ইসলাম, আম্বরখানা শাখার শ্রমিক নেতা আব্দুল মান্নান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »