রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যেগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠান

  • আপডেট সময়ঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বিশেষ সুনামগঞ্জ প্রতিনিধি:

ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যোগে এবং সোনালী ব্যাংক ছাতক শাখার আয়োজনে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্যি দিয়ে আনুষ্টনিকভাবে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৭ অক্টোবর ) সকালে ছাতক পৌর সভা অডিটোরিয়ামে বিভিন্ন ব্যাংক শাখার গ্রাহকদের মধ্যে এসব ঋণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১৬ টি ব্যাংক শাখার উদ্যোগে উপজেলার ৬৭ জন কৃষকের মধ্যে ৬৭ লক্ষ ৬২ হাজার টাকা প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

ঋণ বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা সামস মোঃ জাবেদ সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক (পিএলসি) সিলেট প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ আলী আশরাফ আবু তাহের, সোনালী ব্যাংক সিলেটের জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাস,জনতা ব্যাংক (পিএলসি) সিলেটের জেনারেল ম্যানেজার মো.বরিউল আলম,বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম,বাংলাদেশ ব্যাংক (কৃষি ঋণ) সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক সুব্রত তালুকদার,ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান,ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সোনালী ব্যাংক (পিএলসি)ডেপুটি ম্যানেজার,প্রিন্সিপাল হিমাংশু আচার্য্য,জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার রণজিত লাল সোম,বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান শহীর প্রমুখ।
কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আনোয়ার খান, মনির উদ্দিন তালুকদার, বিজয় রায়,আব্দুস শহীদ ও শাহানা আখতার।
ব্যাংক কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেছেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষকরাই অর্থনীতির প্রাণ শক্তি। কৃষকরা পুঁজির জন্যে মহাজনদের কাছ থেকে অধিক সুদে ঋণের বোঝা গ্রহন না করে ব্যাংকর মাধ্যমে সহজ শর্তে ঋণ গ্রহনের ব্যবস্হা করে রেখেছে সরকার।
সকল ব্যাংকের শাখা থেকে কৃষি ঋণ নেয়ার সুবিধা রয়েছে। কৃষকরা ১০ টাকার বিনিময়ে একটি একাউন্ট চালু করে কৃষি ঋণ গ্রহণ করতে
পারবেন। বক্তারা বলেন, কৃষি ঋণের সঠিক ব্যবহার কৃষকদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলে। অর্থনীতির চাকা সচল রাখতে ঋণগ্রহিতাদের যথাসময়ে কৃষি ঋণ পরিশোধের তাগিদ দিয়ে বক্তারা বলেন ঋণ গ্রহনে কৃষকরা যাতে প্রতারিত না হয়, সংশ্লিষ্ট সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ বলেন, হাওর এলাকা সুনামগঞ্জের বোর ফসলের জন্যে কৃষকদের কম সুদে ঋণ প্রদানের জন্যে একটা প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। প্রস্তাটি গৃহীত হলে সুনামগঞ্জের বোর ফসল উৎপাদনে ব্যাপক পরিবর্তন ঘটবে।

সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন উত্তরা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার মোহাম্মদ তোহা ও গীতাপাঠ করেন পল্লী ব্যাংক শাখার কর্মকর্তা বকুল দেবনাথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »