সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে সূর্যমুখীর বাম্পার ফলন, খুশিতে আত্মহারা কৃষক

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ 

চন্দনাইশে সূর্যমুখীর বাম্পার ফলনে খুশিতে আত্মহারা সূর্যমুখী চাষীরা। সবুজ শ্যামল মাঠের মাঝে যেন এক টুকরো হলুদের সমারোহ। পাখির চোখে তাকালেও যেন শেষ হয় না এই রূপের বিস্তৃতি। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড়ের পাদদেশে এখন মাঠজুড়ে কেবলই হলুদের আভা। সরকারি প্রণোদনায় উদ্বুদ্ধ হয়ে চলতি মৌসুমে উপজেলার অসংখ্য কৃষক সূর্যমুখী চাষে ঝুঁকেছেন, যার বাম্পার ফলনে এখন কৃ ষকের মুখে হাসির ঝিলিক।

 

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার কাঞ্চননগর, বৈলতলী, বরমা ইউনিয়ন ও চন্দনাইশ পৌরসভার প্রায় ২ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। চাষকৃত জাতগুলোর মধ্যে রয়েছে বারি সূর্যমুখী-২ (০.৫ হেক্টর), বারি সূর্যমুখী-৩ (১ হেক্টর) এবং হাইসান-৩৩ (০.৫ হেক্টর)। ফলন বেশ ভালো হওয়ায় এবার বড় অংকের লাভের স্বপ্ন দেখছেন স্থানীয় চাষিরা। কৃষি সংশ্লিষ্টরা জানান, ভাদ্র-আশ্বিন (মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর) মাস সূর্যমুখী চাষের উপযুক্ত সময়। জমি ৪-৫টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে ঝুরঝুরে এবং আগাছামুক্ত করে বীজ বপন করতে হয়। লাইন থেকে লাইনের দূরত্ব ২০ ইঞ্চি এবং সারিতে গাছ থেকে গাছের দূরত্ব ১০ ইঞ্চি রাখা জরুরি। শতক প্রতি বীজের প্রয়োজন হয় ৩৫-৪০ গ্রাম।

ভালো ফলনের জন্য জমি তৈরির সময় গোবর, টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, ম্যাগনেশিয়াম, বোরন এবং অর্ধেক ইউরিয়া প্রয়োগ করতে হয়। অবশিষ্ট ইউরিয়া দুই কিস্তিতে প্রথমবার চারা গজানোর ২০-২৫ দিন পর এবং দ্বিতী-য়বার ৪০-৪৫ দিন পর (ফুল ফোটার পূর্বে) প্রয়োগ করতে হয়।

বীজ রোপণের মাত্র সাড়ে তিন মাসের মধ্যেই ফসল ঘরে তোলা যায়। ফুলের পাপড়ি ঝরে পড়ে দানাগুলো শক্ত ও কালো হলে এটি সংগ্রহের উপযুক্ত সময়। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে ৭ থেকে ১০ মণ ফলন পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে মানভেদে প্রতি কেজি সূর্যমুখী বীজের দাম ৫০০ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আজাদ হোসেন বলেন, ‘সূর্যমুখী তেল সাধারণ ভোজ্য তেলের চেয়ে অনেক বেশি পুষ্টিগুণসমৃদ্ধ ও স্বাস্থ্যসম্মত। সরকারি প্রণোদনার আওতায় এবার চাষিদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মাঠের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ফলন অত্যন্ত ভালো হয়েছে, আশা করছি চাষিরা আশানুরূপ লাভবান হবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »