সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি খুলনার দাকোপে বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। সাউথ এশিয়া ক্রাইম ওয়াইচ সোসাইটি সীতাকুণ্ড থানা শাখার ইফতার মাহফিল সম্পন্ন পালপুর স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা নুর মিয়া তালুকদারের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর

  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬


জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.বরকত উল্লাহ বলেছেন, সকলের সহযোগিতায় হাওরের বোরো ফসল রক্ষা করতে হবে। এখন থেকে সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে। বেড়িবাঁধের কাজ শেষ হলেও পিআইসিদের বাঁধে থাকতে হবে। হাওরের ফসল ঘরে না উঠা পর্যন্ত সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।


(১৪ মার্চ) শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও পাউবো কর্তৃক আয়োজিত ২০২৫-২০২৬ অর্থ বছরে জগন্নাথপুর উপজেলাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষাকল্পে ডুবন্ত বাঁধের মেরামত স্ক্রিম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে গঠিত উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি কর্তৃক সকল পিআইসিদের সভাপতি ও সদস্য সচিব এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ, উপজেলা পাউবো কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান ও হাওর বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি মো.শাহিদুল ইসলাম বকুল, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দীন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিবদের মধ্যে ইউপি সদস্য কাওছার আহমদ তালুকদার, অনিল চন্দ্র দাস, লিলু মিয়া, রুবেল মিয়া, মফিজুর রহমান চৌধুরী, ইসরাক আলী, মস্তাফিজুর রহমান মুহিত, আল আমিন, রুবেল মিয়া, মইন উদ্দিন, মিটন মিয়া, শ্রীবাস দাস, আলমগীর হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »