শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল?

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

​কাইয়ুম চৌধুরী:

​চট্টগ্রামের খেজুরতলা, কাটগড়, রাজমণি ঘাট ও কাট্টলী ঘাটে সাংবাদিকতার পরিচয় দিয়ে মাছ লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল কথিত এক ভুয়া সাংবাদিক আটকের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পেশাদার সাংবাদিকদের সম্মান ও মর্যাদা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

​সাংবাদিকতা কি এখন অপরাধ আড়াল করা, মাছ লুটপাট এবং অবৈধ সুবিধা আদায়ের হাতিয়ারে পরিণত হয়েছে? রাতের আঁধারে ঘাটে ঘাটে কথিত সাংবাদিকদের আনাগোনা এবং সাধারণ জেলেদের ভয়ভীতি দেখানোর অভিযোগগুলো এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

​আমাদের মনে রাখতে হবে—সাংবাদিক পরিচয় কোনো অপরাধের লাইসেন্স হতে পারে না। কেউ যদি অপরাধে জড়িত থাকে, তবে তার পরিচয় কিংবা রাজনৈতিক প্রভাব যাই হোক না কেন, সঠিকভাবে তদন্ত করে তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

​প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—ঘটনার সত্যতা যাচাই করে এসব অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিন এবং প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা সুরক্ষায় এগিয়ে আসুন। গুটিকয়েক অপকর্মকারীর দায় পুরো সাংবাদিক সমাজ নিতে পারে না এবং তাদের কারণে পুরো পেশার সম্মান ধূলিসাৎ হতে দেওয়া যায় না।

​এখন প্রশ্ন একটাই—যাঁরা সাংবাদিকতার নাম ভাঙিয়ে সাগড়পাড়ে মাদক বেচাকেনায় সহায়তা, ইলিশ মাছ হাতিয়ে নেওয়াসহ নানা অপরাধে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাঁধা কোথায়?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »