রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন

  • আপডেট সময়ঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে অপর এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড় ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে যুবদল নেতা সাদ্দামের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

​নিহত তারেক হোসেন বাপ্পি উপজেলার মধ্যম মহাদেবপুর মিয়াজীপাড়া এলাকার প্রবাসী আলী আহমদ ও জমিলা খাতুন দম্পতির ছেলে। আহত তাফসির আলম শাওন একই ইউনিয়নের অলিনগর এলাকার নতুন বাড়ির ইউসুফের ছেলে।

​স্বজনদের বরাতে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে মধ্যরাতে দুইজনকে গুরুতর আহত অবস্থায় চমেকের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন এবং তাফসির আহমেদ শাওনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড় ১০টার দিকে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত অলিনগরে যুবদল নেতা সাদ্দামের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। ওই সময় বাপ্পি ও শাওন মোটরসাইকেলযোগে সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে তাদের চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

​কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছিল। সমুদ্র থেকে বালু উত্তোলন, গ্যাস কোম্পানিগুলোতে আধিপত্য বিস্তার এবং উপকূলীয় জমি কেনাবেচা ও দখলকে কেন্দ্র করে এলাকায় একাধিক পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এর আগেও সেখানে মারামারি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের নিরপেক্ষতার অভাব এবং সার্বিক প্রশাসনিক শিথিলতার সুযোগে পুরো এলাকায় এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আর এসব বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »