বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডে অবৈধ বালু তোলা কেন্দ্রিক দ্বন্দ্বে যুবদল কর্মী হত্যা: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গুলিতে বাপ্পি নিহত, আহত শাওন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নগরীতে আনন্দ মিছিল চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” — আসলাম চৌধুরী এফসিএ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

​চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “পৃথিবীতে সৃষ্টিকর্তা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ অসংখ্য ধর্মের মানুষকে সৃষ্টি করেছেন। আমরা সকলেই যার যার ধর্ম পালন করে থাকি, কিন্তু বসবাস করছি একই সাথে একই রাষ্ট্রে ও সমাজে। আমাদের পরস্পরের প্রতি রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন, সহানুভূতি, সহযোগিতা ও সহাবস্থান। এখানে নেই কোনো হিংসা, নেই কোনো দাঙ্গা-হাঙ্গামা—এটাই হলো সভ্য মানুষ ও মানবতার মূল পরিচয়। আমরা সবাই মিলেমিশে এই দেশকে একটি নিরপেক্ষ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ।”

​শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে সীতাকুণ্ড প্রেমতলা পূজা মণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি প্রেমতলা পূজা মণ্ডপ এলাকার বাউন্ডারি ওয়াল নির্মাণসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

​প্রেমতলা পূজা মণ্ডপের সভাপতি বিজয় ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহন পাল।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • ​উপজেলা বিএনপি: আহ্বায়ক ডাক্তার কমল কদর ও সদস্য সচিব মোঃ মোরছালিন।
  • ​পৌর বিএনপি: আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মোঃ সালেহ আহমদ সলু, সাবেক সভাপতি মোঃ ইউছুফ নিজামী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ।
  • ​অন্যান্য নেতৃবৃন্দ: সাবেক ছাত্রদল নেতা বখতিয়ার উদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেলিম, সাবেক কাউন্সিলর ছোট সেলিম, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী মোঃ সহিদুল্লাহ ভূঁইয়া, সীতাকুণ্ড বাজার কমিটির সেক্রেটারি সাজ্জাদ হোসেন রফিক, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাবেক মহিলা কাউন্সিলর মাসুদা আক্তার ও মাহফুজা মাওলা লাকী।
  • ​ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ: পৌর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লা, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী সৈয়দ মোঃ আলাউদ্দিন, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সোহাগ, বিএনপি নেতা জহিরুল ইসলাম নাসির, ছাত্রনেতা নাসির এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন।
  • ​পূজা উদযাপন কমিটি: উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুনান্দ ভট্টাচার্য সাগর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক ও সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »