শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে গলায় ফাঁস দিয়ে ৬ সন্তানের জননীর আত্মহত্যা

  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে গলায় ফাঁস দিয়ে ছয় সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, নিজ ঘরের সিলিং এর রডের সাথে ফাঁস দিয়ে রোকসানা আকতার (৪৫) নামে ৬ সন্তানের জননী আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন দারিদ্র্যতার কারণে মহিলাটি আত্মহত্যার মত জঘন্য ঘটনা ঘটিয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড
পূর্ব ছৈয়দাবাদ (রহমানিয়া পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রোকসানা আকতার ওই এলাকার আমান উল্লাহর কন্যা।
তাঁর স্বামীর নাম তছলিম উদ্দিন। তিনি লক্ষীপুরে থাকেন। দীর্ঘদিন ধরে স্বামীর সাথে যোগাযোগ নেই বলে জানা যায়।
মৃত রোকসানা আকতার তিন ছেলে আর তিন মেয়ে সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে সকলের অগোচরে নিজ ঘরের সিলিং এর রডের সাথে ফাঁস দেয় রোকসানা আকতার। কিছুক্ষণ পর তার মেয়ে কানিজ ঘরে এলে তাঁকে নিজ ঘরের সিলিং এর রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন এবং থানা পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।###

ছবির ক্যাপশনঃ মৃত রোকসানা আকতার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »