বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

তারুণ্যের ভাবনায় সীতাকুণ্ড শীর্ষক আলোচনা সভায় দেশ গড়ায় তরুনদের ভূমিকাই গুরুত্বপূর্ণ,, ড,মোঃ ওবায়দুল করিম

  • আপডেট সময়ঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ডের মুনস্টার কমিউনিটি সেন্টারে ৮ ডিসেম্বর ২০২৫ বিকাল তিনটায় “তারুণ্যের ভাবনায় সীতাকুণ্ড—জেগে উঠো তরুণেরা, পরিবর্তনের মশাল ধরো” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল করিম তার বক্তব্যে বলেন, সীতাকুণ্ডের ভবিষ্যৎ নির্ভর করছে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সচেতন তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর। তিনি তরুণদের উদ্দেশে বলেন, যে তরুণ বই, চিন্তা ও নৈতিকতায় সমৃদ্ধ, সে সমাজকে এগিয়ে নেওয়ার পথ দেখাতে পারে। তাই শিক্ষা, চরিত্র ও মানবিকতা—এই তিন ভিত্তি শক্ত করে দাঁড়াতে হবে।

প্রধান প্রেরণাদায়ী অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, সীতাকুণ্ডকে বদলাতে হলে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়কে না বলতে হবে। তরুণদের জন্য নিরাপদ পরিবেশ, উন্নত শিক্ষা, আধুনিক চিকিৎসা সুবিধা এবং সুস্থ সংস্কৃতিচর্চা নিশ্চিত করাই আমার প্রতিশ্রুতি। তিনি আরও যোগ করেন, তরুণদের স্বপ্ন আর শক্তিই আগামী সীতাকুণ্ডকে আলোকিত করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম এর পাবলিক প্রসিকিউটর এডভোকেট রেজাউল করিম রনি, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন, রাজনীতিবিদ ও সমাজসেবক জয়নাল আবেদীন দুলাল, লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের সিনিয়র সহ-সভাপতি লায়ন গাজী মোঃ সুজাউদ্দিন, সাবেক ছাত্রনেতা এম আর চৌধুরী মিল্টন, নূরমার দিঘীর পাড় মসজিদের সভাপতি মোঃ ইসহাক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ শামসুদ্দোহা, ইদ্রিস মিয়া মনির, আলমগীর মেম্বার।

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রুস্তম আলী, এডভোকেট মোশাররফ হোসেন ফনি এবং দিশারী সাংস্কৃতিক তরঙ্গের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিফাত।
তারা সবাই তরুণদের নৈতিক উন্নয়ন, আধুনিক শিক্ষা, সামাজিক শৃঙ্খলা, অনলাইন নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে মূল্যবান মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিউচার লিডার ফাউন্ডেশনের সভাপতি কাজী সেলিম উদ্দিন।

অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু।
তরুণদের অংশগ্রহণ, তাদের অগ্রগতির পরিকল্পনা আর সীতাকুণ্ডকে নিরাপদ-সুশিক্ষিত-উন্নত অঞ্চলে গড়ে তোলার ইচ্ছা—সব মিলিয়ে পুরো সভায় ছিল উচ্ছ্বাস আর ইতিবাচকতার শক্ত উপস্থিতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »