
নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড:
জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড সিকিউরিটির সামনে বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের যৌথ উদ্যোগে এক ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদান সচেতনতামূলক ক্যাম্পেইনিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফ্রি ব্লাড ক্যাম্পেইনে রক্তদাতাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের বিশিষ্ট মানবিক চিকিৎসক ডাঃ আমজাদ হোসেন।
এছাড়াও সীতাকুণ্ডের বিভিন্ন মানবিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বহু রক্তযোদ্ধা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করেন।
উপস্থিত অন্যান্য সংগঠক ও রক্তযোদ্ধাবৃন্দ:
স্থানীয় সামাজিক সংগঠনের সদস্য ও মানবিক কর্মীরা রক্তদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী এই আয়োজনে সক্রিয়ভাবে অংশ নেন। স্বেচ্ছায় রক্তদানে সর্বস্তরের মানুষকে সচেতন করাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply