শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে অবৈধ বালু উত্তোলনে বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম জব্দ, কারাদণ্ড-১

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর-জামুরা ও নাছিমপুর এলাকার সংরক্ষিত বনভূমি থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একজনকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। বুধবার (১০ সেপ্টেম্বর) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান, মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২৬ আগস্ট দুপুরে নাছিমপুর মৌজার হাদা টিলা এলাকায় অনুমোদন ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে সংরক্ষিত বনভূমি থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। অভিযানে মাঝারি আকারের চারটি ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকাসহ আনুমানিক ৬শ ঘনফুট বালু জব্দ করা হয়। ঘটনার প্রেক্ষিতে ছাতক বনবিট কর্মকর্তা মো. আইয়ুব খান বাদী হয়ে ২৩ জনের নামে মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২৮ আগস্ট সকালে ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর-জামুরা সংরক্ষিত বনভূমি থেকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার চাটিবহর গ্রামের সোনা মিয়ার ছেলে আব্দুল মতিন (৫৪) কে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়। সে ২৬ আগস্টের ঘটনায় পালিয়ে যাওয়ার পরে ছাতক বনবিট কর্মকর্তা মো. আইয়ুব খান বাদী হয়ে ২৩ জনের নামে মামলা দায়ের করা মামলার ৩নং আসামী। অভিযানে তার দখল থেকে ১টি বালতি ও ২টি বেলচা জব্দ করা হয়। পরে তাকে মোবাইল কোর্টে দণ্ডিত করে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »