শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জে রামদা ও লোহার রডের আঘাতে নারী-পুরুষ গুরুতর আহত, থানায় এজাহার দায়ের

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুডুমপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে এক নারীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়া ও নারী-পুরুষকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে একই পরিবারের চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শান্তিগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত (২৭ আগস্ট ২০২৫ ) বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে বিবাদী বাবুল মিয়া (৪৫), তার ছেলে ছালিম উদ্দিন (২০), ভাই শাহীন মিয়া (৩৫) ও আবু হক (৫০) পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী শাহিদুজ্জামান (২৩), তার মা দিলারা বেগম (৫৫) ও বোন আছমা বেগম (২০)-এর উপর অতর্কিত হামলা চালায়।

হামলার সময় ২নং বিবাদী দা দিয়ে আছমা বেগমের মাথায় কুপ মারলে তিনি গুরুতর জখম হন। একইভাবে ১নং ও ৪নং বিবাদী রামদা দিয়ে দিলারা বেগমকে এলোপাথাড়ি আঘাত করলে তার মাথা, কান ও হাতে গুরুতর কাটা জখম হয়। এসময় বিবাদীরা দিলারা বেগমের গলায় থাকা বার আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

বাদী শাহিদুজ্জামান হামলা ঠেকাতে গেলে বিবাদী শাহীন মিয়া লোহার রড দিয়ে তাকে আঘাত করলে তার ডান হাত ভেঙে যায় এবং আঙুলে গুরুতর ফাটা জখম হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতরা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আহত শাহিদুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় তার পিতা ইসলাম উদ্দিনের মাধ্যমে শান্তিগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ হাতে পেয়েছে এবং ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »