বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’ নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে বিল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে বরুমতি খালের পাশের বিল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়া বরুমতি খালের পাশে বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের নাম শামছু মিয়া (৬০)। তিনি চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

জানা যায়, ৩/৪ দিন আগে চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়ার সামশু (৬০) বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবারের লোকজন ধারণা করেছিল সে মেয়ের বাড়িতে বেড়াতে গেছে। রবিবার বরুমতি খালে পথচারীরা তার লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে লাশ উদ্ধার করেন। এসময় তার বাড়ির লোকজন এসে লাশ শনাক্ত করে। পুলিশের ধারণা ৩/৪ দিন আগে সামশুর মৃত্যু হয়ে শরীর পঁচে গেছে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, দুপুরে স্থানীয় লোকজন মাঠের মধ্যে বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »