বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, বিজিসি ট্রাস্টের ‘ইকোনমি ওপিডি’ চালু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে সাধারণ মানুষের সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করতে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল চালু করেছে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা উদ্যোগ ‘ইকোনমি ওপিডি’।
শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ১০০ টাকায় রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসকরা।

শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১০টায় হাসপাতালের জরুরি বিভাগের পাশে নতুন এই বিভাগের উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. অরূপ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ডা. এ. কে. এম. আরিফ উদ্দিন আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে ডা. অরূপ দত্ত বলেন, ‘জনস্বার্থে স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানের এই ব্যবস্থা একটি অনন্য উদ্যোগ। অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মাত্র ১০০ টাকায় রোগী দেখার এই সেবা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. নিবেদিতা পাল, ডা. উজ্জ্বল কান্তি দাশ, ডা. হিমন বড়ুয়া, ডা. বোরহান উদ্দিন, মো. শাহিদ হোসেন খান, আজিজুল হক ভূইয়া, ডা. মো. মনির উল্লাহ, ডা. রত্নম দে, ডা. আরিফ-উজ-জামান, ডা. রিয়া বড়ুয়া, মো. শফিউল আজম পারভেজ, মো. আক্কাস মিয়া, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণ চট্টগ্রামের মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। স্বল্পমূল্যে চিকিৎসার এই উদ্যোগ প্রশংসার দাবিদার এবং এর মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে। ইকোনমি ওপিডি বিভাগে সেবা পাওয়া যাবে- মেডিসিন, সার্জারি, শিশুরোগ, গাইনি ও প্রসূতি। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেবাগুলো প্রদান করবেন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকরা। এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »