Categories: Uncategorized

সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার পুজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন।

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলা শাখার পূর্ববর্তী বছরের আয়-ব্যয় হিসাব প্রদান ও নতুন কমিটি গঠন উপলক্ষে গত ৯ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার, সীতাকুণ্ড পৌরসভা মিলনায়তনে বিকেল ৪ ঘটিকায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা বাবু জিতেন্দ্র নারায়ন দাশ নাটু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক ডাক্তার কমল কদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মোঃজাকির হোসেন, সদস্য সচিব ছালে আহম্মদ ছলু, সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শামসুল আলম আজাদ, পৌরসভা বিএনপি’র সম্মানিত সদস্য মোহাম্মদ আলী, সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী মনোজ কুমার নাথ, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার নাথ, সাধারণ সম্পাদক সুনন্দ ভট্টাচার্য সাগর। শ্রী অমলেন্দু কনকের সঞ্চালনায় দুর্গোৎসব আনন্দঘন, উৎসবমুখর, শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভার বিভিন্ন মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সার্বিক আলোচনার পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি অমলেন্দু কনক, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী,সাংগঠনিক সম্পাদক পুজন দে নতুন কমিটিতে মনোনীত করা হয় এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সীতাকুণ্ড পৌরসভা শাখার সভাপতি সুজন মল্লিক (ভজন), সাধারণ সম্পাদক পাবন কৃষ্ণ দাশ, সাংগঠনিক সম্পাদক মোহন পাল নতুন কমিটিতে মনোনীত করা হয়। উভয়ী কমিটি অন্যান্য পদের নেতৃবৃন্দ কে মনোনীত করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। নেতৃবৃন্দ তাদের আলোচনায় সবাইকে সজাগ থেকে বিগত বছরের তুলনায় আরো বড় আয়োজনের মাধ্যমে এবারের উৎসব উদযাপনের জন্য পরামর্শ প্রদান করেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

40 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.