কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম):
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুরস্থ পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা শাহসূফী ক্বাজী মোহাম্মদ জামালুল্লাহ্ (রহ.)-এর ৩৫তম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
দিবসটি উপলক্ষে বাদ ফজর খতমে কুরআন, খতমে তাহলিল, খতমে খাজেগান এবং কেরাত, হামদ, নাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাদ আসর আলোচনা সভা, বাদ মাগরিব জিকির ও মিলাদ মাহফিল এবং রাত ১০টায় আখেরি মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গত ১৭ নভেম্বর রাত ৮টায় দক্ষিণ মুরাদপুরস্থ জামালিয়া দরবার শরীফ কমপ্লেক্স মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। পীরে কামেল আলহাজ্ব শাহসূফী হযরত ক্বাজী মুহাম্মদ নূরুল মোস্তফা কামালের সভাপতিত্বে ও জামালিয়া দরবার শরীফের মুনাজ্জিম আলহাজ্ব ক্বাজী মো. সাদেকুল ইসলামের পরিচালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তফসির পেশ করেন ভারতের সিলসিলায়ে ফুরফুরা শরীফের রাহনুমায়ে শরিয়ত ও তরিকত আল্লামা শাহসূফী মুফতি আজমত উল্লাহ সিদ্দিকী আল কুরাইশী (মা.জি.আ.)।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে ওয়াজ করেন কুমিল্লা বার্ড-এর সাবেক পরিচালক পীরে কামেল আলহাজ্ব শাহসূফী মুহাম্মদ আব্দুল কাদের (মা.জি.আ.), দাগনভূঞা বাইতুন মাইন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ওমর ফারুক এবং কর্ণফুলী দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সুপার ও জামালিয়া দরবার শরীফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ সোয়াইবুল ইসলাম আল কাদেরী (মা.জি.আ.)। মাহফিলে সীতাকুণ্ডের কৃতি সন্তান প্রফেসর দিদারুল আলমসহ দুইজনকে ‘জামালিয়াহ সম্মাননা ক্রেস্ট’ প্রদান করা হয়।
প্রধান ওয়ায়েজ আল্লামা আজমত উল্লাহ সিদ্দিকী তাঁর বক্তব্যে বলেন, “আমরা দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকতে হলে প্রথমে নিয়মিত নামাজ আদায় করতে হবে, হালাল রোজগার করতে হবে এবং সৎ পথে চলতে হবে। পাশাপাশি মিথ্যা কথা ত্যাগ করা, মানুষের হক আদায় করা ও প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার মাধ্যমেই আমাদের জীবন সার্থক হতে পারে।”
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার উদ্যোগে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
খন্দকার আলপ্তগীন (স্বপন) ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনের জ্যোতিষ্মান নক্ষত্র, আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের দোয়াজি পাড়ায় অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের দুর্গম পাহাড়ে সবজি উৎপাদনকারী কৃষকদের নিয়ে দোয়া…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের…
This website uses cookies.